উৎসবের রঙে সাজছে...
জাতীয়

টাঙ্গাইলের মধুপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০

টাঙ্গাইলের মধুপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০
লেখা বড়/ছোট করুন:

টাঙ্গাইলের মধুপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার রক্তিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১০টার দিকে রক্তিপাড়া এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!