উৎসবের রঙে সাজছে...
জাতীয়

১২ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার

লেখা বড়/ছোট করুন:

রাজধানীর আদাবর এলাকায় ত্রাস সৃষ্টিকারী শীর্ষ সন্ত্রাসী ও তালিকাভুক্ত অপরাধী ‘ভাইস্তা বিল্লাল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ মে) দিবাগত রাত ২টার দিকে শ্যামলী হাউজিং এলাকা থেকে আদাবর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লালের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকসহ মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি আদাবর এলাকায় একটি কিশোর গ্যাং পরিচালনা করতেন, যারা দীর্ঘদিন ধরে জমি দখল ও সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। তেজগাঁও বিভাগের সহকারী উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। বিল্লালকে গ্রেপ্তারের খবরে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, তার সহযোগীদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!