উৎসবের রঙে সাজছে...
জাতীয়

১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা সরকারের: বিমানমন্ত্রী

১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা সরকারের: বিমানমন্ত্রী
লেখা বড়/ছোট করুন:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

মঙ্গলবার (১৮ আগস্ট) প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে (পিআইবি) ‘বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন-বাটজা’ আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা জানান।

থার্ড টার্মিনালের সার্বিক অবস্থা তুলে ধরে বিমানমন্ত্রী বলেন, বিগত সরকার টার্মিনালটিকে খুব বাজে অবস্থায় রেখে গেছে এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারও এতে কোনো উল্লেখযোগ্য কাজ করেনি।

বর্তমান সরকার দ্রুত কাজ শেষ করতে সচেষ্ট রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি এ বছরের মাঝেই থার্ড টার্মিনাল চালু করার। এখন পর্যন্ত আমাদের পরিকল্পনা রয়েছে আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল উন্মুক্ত করার।’

এ সময় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাইলট হিসেবে গড়ে তুলতে নতুন ফ্লাইং একাডেমি চালুর পরিকল্পনা নিয়েও কাজ করছে সরকার বলে জানান বিমানমন্ত্রী।




আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!