উৎসবের রঙে সাজছে...
জাতীয়

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক
লেখা বড়/ছোট করুন:

 শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান। এই রাষ্ট্রীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ভিআইপি ও অতিথিদের যাতায়াত নির্বিঘ্ন করতে রাজধানীর বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমীর খসরুর সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, কূটনীতিক, উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে। তবে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এসব নির্দেশনা প্রযোজ্য হবে না।

যেসব সড়কে প্রবেশ নিষিদ্ধ থাকবে:

মতিঝিল শাপলা চত্বরের আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড)

রাজউক ক্রসিং (ডিআইটি রোড)

পরিবর্তিত রুট:

শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলো দৈনিক বাংলা-ইউবিএল-প্রেস ক্লাব হয়ে চলাচল করবে।

হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহন জিরো পয়েন্ট থেকে ইউটার্ন না করে বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বরের দিকে যাবে।

বিকল্প রুট: জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-শাপলা চত্বর-ইত্তেফাক সড়ক।

সাময়িক ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্ট সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়ে নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে ডিএমপি এবং নির্দেশনা মেনে চলার পাশাপাশি বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!