কিশোরগঞ্জের কুলিয়ারচরে উদ্ধারকাজে যাওয়ার পথে হাইওয়ে পুলিশের পিকআপ ভ্যানের ওপর ট্রাক উল্টে পড়ে পারভেজ মিয়া (৩০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দাড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ভৈরব হাইওয়ে পুলিশের একটি টিম সিএনজি দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজের জন্য রওনা দেয়। পথিমধ্যে দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে পুলিশের পিকআপ ভ্যানের একটি চাকায় হাওয়া কম থাকায় চালক গাড়িটি সড়কের পাশে থামায়। এ সময় পেছন থেকে আসা ধানের খোসাবোঝাই একটি ট্রাক অপর একটি সিএনজিচালিত অটোরিকশা সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের পিকআপের ওপর উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে অবস্থানরত কনস্টেবল পারভেজ মিয়া চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। নিহত পারভেজ মিয়া ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি হবিগঞ্জের সদর উপজেলায়।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!