কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এলাকা থেকে এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সৈকত সংলগ্ন পর্যটন করপোরেশনের ড্রিংকস কর্নারের পাশের একটি দোকানের ফ্লোর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি লাইব্রেরি ও ফাস্টফুড দোকানের সামনে মরদেহটি পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে দোকানের ফ্লোর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!