উৎসবের রঙে সাজছে...
জাতীয়

হালিশহরে বস্তিতে আগুন: পুড়েছে অন্তত ১২টি বসতঘর

হালিশহরে বস্তিতে আগুন: পুড়েছে অন্তত ১২টি বসতঘর
লেখা বড়/ছোট করুন:

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে হালিশহরের আই ব্লকের ৪ নম্বর লেইনে এ আগুনের সূত্রপাত হয়। বাসাবাড়ির লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১২টি বসতঘর পুড়ে গেছে। আগুনে ঘরগুলোর প্রায় সব মালামালও পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিসের বন্দর স্টেশনের কর্মকর্তা মোনেম বিল্লাহ জানান, আগুনে আধাপাকা ও মাটির তৈরি অন্তত ১০ থেকে ১২টি ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা আলমগীর জানান, আগুনে প্রায় ১২টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ, মালামাল উদ্ধার ও অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে তদন্তসাপেক্ষে বিস্তারিত জানানো যাবে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!