রাঙামাটি, ২ জুন ২০২৬ — রাঙামাটি জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে সাজেদুল হক নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের তবলছড়ি ডাকঘর কলোনি এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাজেদুল হক রাঙামাটি কোতোয়ালি থানার সদর পুলিশ ফাঁড়িতে উপ-সহকারী পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলায়। পুলিশ জানিয়েছে, তিনি পাঁচতলা একটি ভবনের তৃতীয় তলায় পরিবার নিয়ে বসবাস করতেন। ওই কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
খবর পাওয়ার পর রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহটি রাঙামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!