উৎসবের রঙে সাজছে...
জাতীয়

বন্যায় ৭ জেলায় প্রাণ গেল ৫৪ জনের

বন্যায় ৭ জেলায় প্রাণ গেল ৫৪ জনের
লেখা বড়/ছোট করুন:

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও ভাঙনের ফলে সৃষ্ট বন্যায় দেশের সাত জেলায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বন্যায় আহত হয়েছেন আরও ৩৯ জন। বন্যাকবলিত জেলাগুলো হচ্ছে—খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এসব জেলার মোট ৫৯টি উপজেলা, ৩৩৪টি ইউনিয়ন ও ১২টি পৌরসভা প্লাবিত হয়েছে।

এ পর্যন্ত ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!