উৎসবের রঙে সাজছে...
জাতীয়

চট্টগ্রামের পাঁচলাইশে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের পাঁচলাইশে যুবককে গুলি করে হত্যা
লেখা বড়/ছোট করুন:

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় মো. আজাদ নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটে।

নিহত মো. আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ হাকিম শাহ হুজুরের বাড়ির বাসিন্দা রশীদের ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় আজাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে হাসপাতালের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফরেস্ট গেইট এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পেছন থেকে অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত আজাদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে গুরুতর আহত হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়লে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চমেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!