ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে ‘অত্যন্ত অবমাননাকর, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর’ মন্তব্য করার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
শনিবার (৪ জুলাই) এই নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। একইসঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঐতিহাসিক খ্যাতি ও সুনাম ক্ষুণ্ণ’ করার দায়ে দৃষ্টান্তমূলক ও শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিলে ১০০ কোটি টাকা জমা দেওয়ার দাবি জানানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, এই অর্থ যেন সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিলে জমা দেওয়া হয়, যাতে তা একাডেমিক উন্নয়নে ব্যবহৃত হয়।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!