উৎসবের রঙে সাজছে...
জাতীয়

যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে শহিদা বেগম (৬৮) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর দনিয়ার রসুলপুর এলাকার একটি বাসার সাততলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শহিদা বেগম কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শীদলাই গ্রামের মৃত শফিকুল ইসলাম সরকারের স্ত্রী। তিনি যাত্রাবাড়ীর ওই বাসায় ছেলে বিল্লাল হোসেনের স্ত্রী শারমিন আক্তারের সঙ্গে থাকতেন। বিল্লাল হোসেন মালয়েশিয়া প্রবাসী। শারমিন আক্তার একটি ডেন্টাল ক্লিনিকে চাকরি করেন।

শেষবার শনিবার (১১ জুলাই) রাতে কাজ শেষে বাসায় ফিরে ঘরের সবকিছু এলোমেলো এবং শাশুড়িকে রক্তাক্ত অবস্থায় নিথর দেহে পড়ে থাকতে দেখেন শারমিন। এরপর তিনি থানায় ফোন করে বিষয়টি জানান।

পুলিশ জানিয়েছে, নিহতের গলার বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসায় ঢুকে মূল্যবান জিনিসপত্র লুটের চেষ্টা করে। এ সময় বিষয়টি দেখে ফেলায় তারা ধারালো অস্ত্র দিয়ে শহিদা বেগমের গলায় আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। ঘটনায় তার গলার চেইন, কানের দুল এবং পাঁচ হাজার টাকা লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!