উৎসবের রঙে সাজছে...
জাতীয়

খামেনির জানাজায় আমন্ত্রণ, ইরান যাচ্ছেন স্পিকার

খামেনির জানাজায় আমন্ত্রণ, ইরান যাচ্ছেন স্পিকার
লেখা বড়/ছোট করুন:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দিতে ইরানের রাজধানী তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে এই রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার। তিনি আগামী ৩ জুলাই ঢাকা থেকে ইরানের উদ্দেশে রওনা হতে পারেন।

খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা আগামী ৪ জুলাই তেহরানে শুরু হবে। এরপর ৭ জুলাই কোমে ধর্মীয় আনুষ্ঠানিকতা এবং ৯ জুলাই মাশহাদে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এই বহুধাপের রাষ্ট্রীয় আয়োজনকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের প্রস্তুতি চলছে।

বাংলাদেশের পক্ষ থেকে স্পিকারের এই সফরকে তেহরান-ঢাকা সম্পর্কের কূটনৈতিক গুরুত্বের অংশ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ইরানের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ সময় প্রভাবশালী ভূমিকা রাখা খামেনির মৃত্যু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!