উৎসবের রঙে সাজছে...
জাতীয়

কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলার ডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলার ডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার
লেখা বড়/ছোট করুন:

কক্সবাজারের কুতুবদিয়ায় মাছ ধরার একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাতে ট্রলারটির কেবিন থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন— কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (২০), আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০) এবং কুতুবদিয়ার আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল হোসেন (৪৮)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (১২ জুলাই) দক্ষিণ অমজাখালীর নুরুল আবছারের মালিকানাধীন ‘এফবি ফকিরা মসজিদ’ নামের ফিশিং ট্রলারটি ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোরে ট্রলারটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এ সময় সাতজন জেলে সাঁতরে প্রাণে বাঁচলেও পাঁচজন নিখোঁজ ছিলেন।

খবর পেয়ে অন্য ফিশিং ট্রলার নিয়ে খোঁজাখুঁজি শুরু হলে এক পর্যায়ে ডুবন্ত ট্রলারটি পাওয়া যায়। পরে রাত ৮টার দিকে ট্রলারটি আমজাখালী ঘাটে নিয়ে এলে কেবিন থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!