উৎসবের রঙে সাজছে...
জাতীয়

মতিঝিলে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

মতিঝিলে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের সামনে লোকমান নামে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার হাতে ও পায়ে দুটি গুলিবিদ্ধ হয়েছে।

রোববার (৭ জুন) দুপুর সোয়া তিনটার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, মতিঝিল দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে তার কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে ১৭ লাখ টাকা ছিল।

পরে পথচারীরা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। তারা সেখান থেকে দুটি গুলির খোসা জব্দ করেছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!