উৎসবের রঙে সাজছে...
জাতীয়

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাংক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাংক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
লেখা বড়/ছোট করুন:

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের শিলাসী মাজার বাড়ি এলাকা থেকে শরিফুল ইসলাম (২৪) নামে এক ব্যাংক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) বেলা ১১টায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম গফরগাঁও ন্যাশনাল ব্যাংকের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। তিনি ফুলবাড়িয়া সদরের দক্ষিণ আন্দারিয়া গ্রামের আবু রায়হানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফুল পৌর শহরের শিলাসী মাজার বাড়ি এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মজিবর রহমানের পাঁচতলা ভবনের ছাদের একটি কক্ষে প্রায় দুই বছর ধরে ভাড়া থাকতেন।

সোমবার বেলা ১১টা পর্যন্ত তিনি কর্মস্থলে না যাওয়ায় ন্যাশনাল ব্যাংক থেকে বাসার মালিক মজিবর রহমানের কাছে ফোন করে তার খোঁজ নেওয়া হয়। পরে মজিবর রহমান ছাদে গিয়ে শরিফুলের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা খোলার চেষ্টা করলে ভেতরে শরিফুলকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। পরে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ ও গফরগাঁও থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গফরগাঁও থানার এসআই সিদ্দিক বলেন, ছেলেটির বয়স অল্প। প্রেমসংক্রান্ত কোনো বিষয় থাকতেও পারে। বিষয়টি তদন্তাধীন।

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার দিবাগত রাতের কোনো এক সময় শরিফুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!