নওগাঁ শহরের নামাজগড় মাদ্রাসাপাড়া এলাকা থেকে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) সকাল সাতটার দিকে আবাসিক মাদ্রাসার হলের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম ও বয়স সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!