উৎসবের রঙে সাজছে...
জাতীয়

নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতা নিহত

নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতা নিহত
লেখা বড়/ছোট করুন:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশ পাইপ এলাকায় সড়ক দুর্ঘটনায় ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী ও যুবদল নেতা মো. মাসুম নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা দুজন একটি মোটরসাইকেলে করে দশ পাইপ এলাকা দিয়ে যাওয়ার সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর তারা দুজনই সড়কে ছিটকে পড়েন এবং ট্রাকের নিচে পিষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।

নিহত আব্দুল কাদির জিলানী ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। অপর নিহত মো. মাসুম স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।

তাদের আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (এসআই) মো. শাহাআলম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, জালকুড়ি থেকে দশ পাইপের উদ্দেশ্যে একটি মোটরসাইকেলে দুজন এবং একটি নাসিকের বর্জ্যবাহী ট্রাক একই দিকে যাচ্ছিল। তখন সম্ভবত উচ্চগতি এবং ওভারটেকিংয়ের কারণে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!