উৎসবের রঙে সাজছে...
জাতীয়

নরসিংদীতে পানিতে ডুবে মাদরাসার ৩ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীতে পানিতে ডুবে মাদরাসার ৩ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু
লেখা বড়/ছোট করুন:

নরসিংদীর রায়পুরা উপজেলায় গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলো— বরকান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও একই গ্রামের রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮)। তারা সবাই স্থানীয় বড়কান্দা এলাকার গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে মাদরাসায় যথারীতি ক্লাস শুরু হয়। দুপুরে টিফিনের বিরতি চলাকালীন মাদরাসার ছয়জন শিক্ষার্থী পাশের একটি বিলে গোসল করতে নামে। এ সময় গভীর পানিতে পড়ে এক শিশু তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধার করতে একে একে অন্য পাঁচ শিশুও পানিতে ঝাঁপ দেয়। একপর্যায়ে তাদের মধ্যে চারজন পানিতে তলিয়ে যায়।

শিক্ষার্থীদের ডুবে যাওয়ার খবর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। পরে তিন শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি এবং তাকে হাসপাতালে আনা হয়নি। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পানিতে ডুবে তিন শিশু শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি এবং হাসপাতালে তিনজনের মরদেহ রাখা রয়েছে। শুনেছি আরও একজন মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!