উৎসবের রঙে সাজছে...
জাতীয়

রাজধানীর মৌচাকে সালিশ বৈঠকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

রাজধানীর মৌচাকে সালিশ বৈঠকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর রমনার মৌচাক এলাকায় সালিশ বৈঠকের সময় ছুরিকাঘাতে বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। তিনি স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক ছিলেন।

সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিল্লালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তার ভাগ্নে মো. মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে মোবারককে মারধর করে। এই ঘটনার পর মোবারক তার মামা স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদারকে ডেকে আনেন।

রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনার সালিশ বৈঠক চলছিল। তখন যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু ও তার সঙ্গী রমনা থানার সেক্রেটারি লুৎফরের সঙ্গে তর্কাতর্কি হয় বিল্লালের। একপর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

বিল্লালের বাসা মালিবাগ বাগানবাড়ি এলাকায়। মালিবাগে বালু ও সিমেন্টের ব্যবসা ছিল তার। তার বাবার নাম মৃত ইউনুছ তালুকদার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি রমনা থানায় জানানো হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!