শ্রম আইনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) ভোরে রাজধানীর বনানীতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকার প্রথম শ্রম আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও সাজেদুল ইসলামকে গ্রেপ্তারে পুলিশকে রাতভর বাড়ির বাইরে অপেক্ষা করতে হয়েছে। বাড়ির সিকিউরিটি গার্ডরা গেট না খোলায় আইনশৃঙ্খলা বাহিনী ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
আফতাব অটোমোবাইলসের সাবেক এক কর্মকর্তার ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। আদালতের নথি অনুযায়ী, সাবেক কর্মীর পাওনা আত্মসাতের এই মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সফিউল ইসলামসহ শীর্ষ পর্যায়ের ৬ কর্মকর্তা ও আফতাব অটোমোবাইলসের নাম রয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!