উৎসবের রঙে সাজছে...
জাতীয়

সীতাকুণ্ডে মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার
লেখা বড়/ছোট করুন:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি মসজিদের ভেতর থেকে মো. আমির হোসেন (৪৩) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমির হোসেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। তিনি বিগত ১৩ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মসজিদের দোতলার একটি কক্ষে থাকতেন তিনি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বিকেলে আসরের নামাজে ইমামতি করেছেন মো. আমির হোসেন। তবে মাগরিবের নামাজের সময় মুসল্লিরা গিয়ে দেখেন ইমাম নেই এবং মসজিদে তালা লাগানো। পরে রাতে এশার নামাজের সময়ও মসজিদ তালাবদ্ধ দেখেন মুসল্লিরা। এতে সন্দেহবশত মসজিদের দোতলার জানালা দিয়ে ভেতরে উঁকি দেন তারা। সেখানে তারা দেখতে পান, মসজিদের দোতলায় সিলিং ফ্যানের হুকের সঙ্গে ইমামের মরদেহ ঝুলছে।

পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মসজিদটির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. ইফতেখার আহমেদ জানান, ফ্যানের হুকের সঙ্গে সবুজ রঙের একটি কাপড় গলায় প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, পাশে থাকা ইমামের কক্ষে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে পারিবারিক কলহের বিষয়ে কিছু কথা লেখা রয়েছে।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া চিরকুটটি তার লেখা কি না, যাচাই করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!