উৎসবের রঙে সাজছে...
জাতীয়

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মর্মান্তিক মৃত্যু

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মর্মান্তিক মৃত্যু
লেখা বড়/ছোট করুন:

সুন্দরবন সংলগ্ন শেলা নদীর চরে মাছের রেণু পোনা ধরার সময় একটি বন্য কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে সুন্দরবন সংলগ্ন জয়মনি এলাকার শেলা নদীর চরে জাল দিয়ে মাছের পোনা ধরছিলেন সেলিনা বেগম। বিকেল আনুমানিক ৬টার দিকে হঠাৎ একটি বন্য কুমির নদী থেকে উঠে এসে তাকে আক্রমণ করে এবং টেনে গভীর পানির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জয়মনি ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্য ও স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে কুমিরটিকে ধাওয়া করেন। দীর্ঘক্ষণ চেষ্টা ও খোঁজাখুঁজির পর, সন্ধ্যা ৭টার দিকে নদী থেকে সেলিনা বেগমের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত সেলিনা বেগম স্থানীয় জয়মনি গ্রামের আব্দুল শেখের স্ত্রী।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!