উৎসবের রঙে সাজছে...
জাতীয়

বিজয়ের মাসেই বিনা খরচে মালয়েশিয়া যাবেন কর্মীরা: শ্রমমন্ত্রী

বিজয়ের মাসেই বিনা খরচে মালয়েশিয়া যাবেন কর্মীরা: শ্রমমন্ত্রী
লেখা বড়/ছোট করুন:

ডিসেম্বরের বিজয়ের মাসেই শ্রমিকদের বিনা খরচে মালয়েশিয়া পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের কোনো খরচ বহন করতে হবে না, সরকার নিজেই সেই খরচ বহন করবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হয়েছে নতুন শ্রমবাজার। ডিসেম্বর মাসের মধ্যেই নতুন করে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

উপদেষ্টা আসিফ নজরুল জানান, মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীদের কোনো ধরনের খরচ দিতে হবে না। পুরো প্রক্রিয়াটি সরকার নিজেই তদারকি করবে এবং খরচ বহন করবে। সরকারি খরচে কর্মীদের বিদেশ পাঠানোর এ উদ্যোগের ফলে সাধারণ শ্রমিকদের অর্থ সাশ্রয় হবে এবং তারা সহজে বিদেশে যেতে পারবেন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!