উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ২২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ২২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
লেখা বড়/ছোট করুন:

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে আবারও বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হালদারপাড়া বিওপি এলাকায় বাংলাদেশের দর্শনা সীমান্তের কাছে এই অভিযান চালানো হয়।

বিএসএফ সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে বাংলাদেশের দিক থেকে কাঁটাতারের ওপর দিয়ে কাপড়ে মুড়িয়ে সোনার বিস্কুট ভারতের দিকে পাচারের চেষ্টা চলছিল। কর্তব্যরত বিএসএফ জওয়ানদের নজরে পড়লে তারা তৎপর হয়ে ওই চোরাচালানিকে ধাওয়া করে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার চোরাচালানির কাছ থেকে উদ্ধার হয়েছে ৮৯টি সোনার বিস্কুট। যার মোট ওজন ১১ কেজি ২৮২ গ্রাম। ভারতীয় মুদ্রায় যার আনুমানিক বাজারমূল্য ১৭ কোটি ৪০ লাখ ২১ হাজার ৩০০ রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ কোটি ১১ লাখ টাকার সমান।

মাত্র ১০ দিনের ব্যবধানে ভারতীয় সীমান্তে দ্বিতীয়বারের মতো বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার হলো। এর আগে নদীয়া জেলার সীমান্তেই উদ্ধার হয়েছিল প্রায় ৩২ কোটি রুপির স্বর্ণ।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!