উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
লেখা বড়/ছোট করুন:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দায়িত্ব পালনকালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে বিমানবন্দরের থার্ড টার্মিনালে এই ঘটনা ঘটে। আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত বিমানবাহিনীর সদস্যরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।

আইএসপিআর জানায়, নিয়মিত ডিউটি পালনকালে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের ২য় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই ৩ সদস্যের মৃত্যু হয় এবং ৪ সদস্য আহত হন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!