কক্সবাজার শহরের একটি হোটেল থেকে বিপুলসংখ্যক আইফোন ও ল্যাপটপসহ চীনের ছয় নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাইবার আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কক্সবাজার শহরের হোটেল সি-প্যালেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
অভিযানে তাদের কাছ থেকে প্রায় ২ হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। বিদেশি পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু সামগ্রীও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে ২০০-৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকার দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করছেন এবং অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। আটক ছয়জনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!