জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করলে সরকারকে জনগণ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, 'গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষা এবং দেশের জ্বালানি সংকট নিরসনের দাবিতে রাজপথে নেমেছে ১১ দলীয় ঐক্য। এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে—জনগণ তাদের ক্ষমা করবে না।'
জামায়াতের আমির বলেন, '১১ দলীয় ঐক্য জনগণের পাশে আছে। আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব। আপনারা বিজয়ের শেষ হাসি হেসে ঘরে ফিরবেন।'
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষা, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে এই লংমার্চ শুরু হয়। পথসভায় নাহিদ ইসলাম, কর্নেল অলি আহমেদ, মাওলানা মামুনুল হকসহ জোটের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
লংমার্চটি চট্টগ্রামের লালদীঘি মাঠে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!