উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: আরও এক জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: আরও এক জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১
লেখা বড়/ছোট করুন:

কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় আরও এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মহেশখালীর সোনাদিয়া চ্যানেল থেকে স্থানীয় জেলেরা মুহিবুল্লাহ নামের ওই জেলের মরদেহ উদ্ধার করেন। তিনি বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা এলাকার আব্দুর রশিদের ছেলে।

গত বৃহস্পতিবার ভোরে সোনাদিয়া চ্যানেলে আটজন মাঝি-মাল্লা নিয়ে মাছ ধরতে যাওয়া ‘এফবি তাহসিন’ নামের ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পর চারজনকে জীবিত উদ্ধার করা হয়। এর আগে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছিল। নতুন করে মুহিবুল্লাহর মরদেহ উদ্ধারের পর মোট তিনজনের মরদেহ পাওয়া গেল।

এখনও কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকার নুরুল আলম নিখোঁজ রয়েছেন। কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামাল জানান, তার কোনো সন্ধান পাওয়া যায়নি; সাগরে তল্লাশি অভিযান চলছে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!