মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসলে নেমে নি নিখোঁজ হওয়ার চার ঘণ্টা পর রাইয়ান আহমেদ (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে উপজেলার ইমামপুর ইউনিয়নের কালিপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাইয়ান ঢাকার বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দশানী গ্রামের রিয়াজুল হকের ছেলে। জানা গেছে, ঢাকা থেকে বন্ধুদের সাথে ট্রলারে করে মেঘনা নদীতে ঘুরতে আসে রাইয়ান। কালিপুর এলাকায় নদীতে গোসলে নামলে তীব্র স্রোতে সে তলিয়ে যায়। খবর পেয়ে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চার ঘণ্টার চেষ্টার পর বিকেল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেঘনায় গোসলে নেমে প্রাণ গেল বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থীর
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!