উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংস ও চামড়াসহ এক ব্যবসায়ী আটক

বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংস ও চামড়াসহ এক ব্যবসায়ী আটক
লেখা বড়/ছোট করুন:

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে হরিণের মাংস, চামড়া ও মাথাসহ এক মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বরগুনার পাথরঘাটা থানাধীন দক্ষিণ চরদুয়ানীর কালিয়ার খাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহজনক কাঠের বোট তল্লাশি করে ৩৫০ কেজি হরিণের মাংস, ৩টি চামড়া, ১টি মাথা এবং চোরাচালানের কাজে ব্যবহৃত একটি বোটসহ একজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।

কোস্টগার্ড আরও জানায়, জব্দকৃত আলামত ও আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!