শেরপুরের সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে সাড়ে ১০ লাখ টাকা মূল্যের ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। শনিবার (২৯ আগস্ট) ভোর রাতে জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল নালিতাবাড়ীর পোড়াবাড়ী এবং ঝিনাইগাতীর গুরুচরণ দুধনই এলাকায় অভিযান চালায়। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, সীমান্তে মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা নজরদারি ও টহল অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!