রাঙামাটির কাপ্তাইয়ে বিজিবির অভিযানে একটি অবৈধ দেশীয় মদ তৈরির কারখানার সন্ধান মিলেছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্পের বৈরাগী পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে কারখানাটিতে কাউকে পাওয়া না গেলেও ঘটনাস্থল থেকে ৩০ লিটার তৈরি মদ, প্রায় ১ হাজার ৫০০ লিটার কাঁচামাল, ৩টি জেনারেটর, ১২টি প্লাস্টিকের ড্রাম, ১৫০টি সিলভারের হাঁড়ি ও রাসায়নিক উপকরণভর্তি ৩টি বয়াম জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মদ ও সরঞ্জামের আনুমানিক মূল্য ৫ লাখ ৯১ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মদ ও সরঞ্জাম ধ্বংসের প্রস্তুতি চলছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!