দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলের শৃঙ্খলা রক্ষা করাই এখন মূল দায়িত্ব। সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের কাজের কথা উল্লেখ করে তিনি বলেন, 'ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে। জনগণের মাঝে তারেক রহমান সরকারের জনপ্রিয়তা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে।'
তিনি বলেন, বিএনপিকে ঘিরে নানা ষড়যন্ত্র হচ্ছে, তবে হাজারো ষড়যন্ত্র হলেও দল তা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় নেতৃবৃন্দ দলীয় প্রার্থী বাছাই করবে বলেও জানান তিনি। দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হবেন বলেও প্রত্যাশা করেন রিজভী।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!