বরগুনা পুলিশ লাইনসের সামনে পার্কিং করে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মধ্যরাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ লাইনসের সদস্যরা বাসে আগুন জ্বলতে দেখে দ্রুত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ওসি আরও জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। জড়িতদের চিহ্নিত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!