উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন ও ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক স্বাক্ষর

চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন ও ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক স্বাক্ষর
লেখা বড়/ছোট করুন:

চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) চীনের জিয়াংসি প্রাদেশিক সরকার এবং জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটি আয়োজিত 'চীন-বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলনে' এই স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং চীনের পক্ষে জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির প্রফেসর ঝেং পেংউ স্মারকে স্বাক্ষর করেন। এ সময় শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন উপস্থিত ছিলেন।

এই সহযোগিতার আওতায় উভয় পক্ষ কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি, দ্বিভাষিক শিক্ষাসামগ্রী, শিক্ষা-শিল্প সংযোগ, গবেষণা কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, চীন সফর ও বিশেষায়িত প্রশিক্ষণে কাজ করবে।

সম্মেলনে তিনটি বড় সহযোগিতা প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়—চীন-বাংলাদেশ ভোকেশনাল টিচার ট্রেনিং সেন্টার, বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার এবং বাংলাদেশ 'চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট' সহযোগিতা কেন্দ্র।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী দেশের সবচেয়ে বড় শক্তি; মানসম্মত কারিগরি শিক্ষা ও আধুনিক দক্ষতার মাধ্যমে তারা বিশ্বমানের কর্মশক্তিতে পরিণত হতে পারে। তিনি পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও কর্মসংস্থানমুখী শিক্ষায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, 'শিক্ষাকে দক্ষতায়, দক্ষতাকে কর্মসংস্থানে এবং কর্মসংস্থানকে সুযোগে পরিণত করাই আমাদের মূল উদ্দেশ্য।'



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!