উৎসবের রঙে সাজছে...
রাজনীতি

মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০

মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০
লেখা বড়/ছোট করুন:

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের ওসি (তদন্ত) সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর জমজম টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

দলটির কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে সংঘর্ষে আহতদের মধ্যে ৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ভর্তি রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল ১১টায় আনন্দ মিছিলের কর্মসূচি ছিল। নেতাকর্মীরা জড়ো হতে শুরু করলে শেখ আব্দুল্লাহর কয়েকজন অনুসারী ঘটনাস্থলে উপস্থিত হলে কথা-কাটাকাটি হয়; একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়, মোটরসাইকেল ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত আহত হন।

ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে; অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার জানান, উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় ওসি চোখের নিচে আঘাত পেয়েছেন।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!