দেশের বিভিন্ন জেলায় রাতভর অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। কোথাও যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়েছে, কোথাও মহাসড়কে টায়ার ও কাঠ জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে। আবার কোথাও বৈঠা হাতে মিছিল ও সড়ক অবরোধ করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব ঘটনায় এক বাসচালকের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গণপরিবহন, সরকারি-বেসরকারি স্থাপনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পদ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। রাতভর চলা অগ্নিসংযোগ ও বিক্ষোভের কারণে বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। বিশেষ করে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে টোল আদায় বন্ধ থাকায় সেতু ও সংযোগ সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
রাতের অগ্নিসংযোগের সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে ফরিদপুরে। সেখানে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দেওয়ার ঘটনায় মো. কালাচাঁদ (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর বাসটি দাঁড় করানো ছিল। ওই সময় বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন চালক। রাত আনুমানিক তিনটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা বাসের ভেতর থেকে চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুরে ২৪ ঘণ্টার মধ্যে তিনটি বাস ও একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!