উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

কক্সবাজারের সাত স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ, আটক ৬

কক্সবাজারের সাত স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ, আটক ৬
লেখা বড়/ছোট করুন:

কক্সবাজারে সাতটি স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল সোমবার রাতে কক্সবাজার শহরসহ জেলার একাধিক স্থানে পৃথকভাবে এসব ঘটনা ঘটে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে কক্সবাজার শহরের কলাতলী ও প্রধান সড়কের নিউ মার্কেট এলাকায় একাধিক ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরিত হয়। এ সময় আতঙ্কে পথচারীরা ছোটাছুটি শুরু করেন ।

এ ছাড়া রাত ১২টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজের ফটক, লিংকরোড এলাকা, ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া দরগাহ ফটক, রামু সরকারি কলেজের ফটক এবং ঈদগাঁও উপজেলার মাইজপাড়া স্কুল ফটক এলাকায় বেশ কয়েকটি ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণ হয় ।

এদিকে গতকাল মধ্যরাতে টেকনাফের একটি সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন কিছু তরুণ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই মাস্ক পরা ছিলেন ।

রাতে একাধিক স্থানে বিস্ফোরণের এসব ঘটনায় কক্সবাজার শহরে থাকা পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানতে চাইলে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান প্রথম আলোকে বলেন, রাতে জেলার একাধিক স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন ।

পুলিশ কর্মকর্তা অহিদুর রহমান আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। অন্যদেরও চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। মহাসড়কসহ জেলার বিভিন্ন স্থানে নিয়মিত তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানান তিনি ।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!