উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

শিশু জান্নাতুল ধর্ষণ ও হত্যা: আসামি রবির মৃত্যুদণ্ড

শিশু জান্নাতুল ধর্ষণ ও হত্যা: আসামি রবির মৃত্যুদণ্ড
লেখা বড়/ছোট করুন:

নড়াইল সদরের রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি প্রতিবেশী রবিউল সিকদার রবিকে (৩৭) মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এই রায় দেন। মাত্র নয় কার্যদিবসে দ্রুততম সময়ে মামলাটির রায় ঘোষণা করা হয়েছে।

নড়াইল নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আজিবুর রহমান জানান, মৃত্যুদণ্ডের আদেশের মাধ্যমে বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, রায় দ্রুত কার্যকর হবে। মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না; তবে লিগ্যাল এইড থেকে একজন আইনজীবী নিযুক্ত করা হয়।

মামলার বিবরণে জানা যায়, গত ২০ জুলাই বিকেলে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের প্রতিবেশী ও ফুফাতো ভাই রবিউল সিকদার পাঁচ বছরের শিশু জান্নাতুলকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন। ঘটনার পর রবি পালিয়ে গেলেও পরদিন সকাল ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

২১ জুলাই জান্নাতুল মাওয়ার বাবা মফিজুর রহমান বাদী হয়ে রবিউল সিকদার রবিকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে শিশুর বাবা ফাঁসির আদেশ দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!