উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

রাজধানীর ঢাকায় বাসার সামনে ১৪ বছরের স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা!

রাজধানীর ঢাকায় বাসার সামনে ১৪ বছরের স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা!
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর ঢাকার হাজারীবাগ থানার রায়েরবাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ডিসেম্বর) রাত প্রায় ৯টার দিকে বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় স্বজনরা প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। পরে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিন্তি রায়েরবাজার উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই ভাইবোনের মধ্যে সে ছিল বড়। তার বাবা বেল্লাল হোসেন জানান, তাদের বাসা রায়েরবাজার হায়দার হোটেলের গলিতে। রাতের দিকে বিন্তি তার ছোট ভাই নাবিলকে সঙ্গে নিয়ে নিচে যায়। কিছুক্ষণ পর বাসার নিচে হৈচৈ শুনে পরিবারের সদস্যরা নেমে এসে দেখেন, কে বা কারা বিন্তিকে কুপিয়ে ফেলে রেখে গেছে। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বিন্তির মা নাদিয়া বেগম জানান, রাত ৮টার দিকে বিন্তি ও তার ভাই নিচে নামে। কাঁচা তরকারি কেনার পর ভাইকে বাসায় পাঠিয়ে সে মসজিদের দিকে যায়। পরে চিৎকার-চেঁচামেচি শুনে নিচে নেমে দেখেন, মেয়েকে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। স্থানীয় কয়েকজন জানান, 

আহত অবস্থায় বিন্তি সিয়াম নামে এক যুবকের নাম উল্লেখ করেছিল বলে তারা শুনেছেন।

ঘটনার পর এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!