ফেনীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, স্কাফ সিরাপ ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৮ নভেম্বর) দুপুরে ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসিবুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান। এর আগে এদিন ভোরে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, স্কাফ সিরাপ ও শাড়ি জব্দ করা হয়, যার বাজারমূল্য ১১ লাখ ১৮ হাজার টাকা।
ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসিবুল ইসলাম জানান, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।
তিনি আরও জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তায় এমন অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!