উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

খুলনার ভৈরব নদে ফেরির সঙ্গে ট্রলারের সংঘর্ষ

খুলনার ভৈরব নদে ফেরির সঙ্গে ট্রলারের সংঘর্ষ
লেখা বড়/ছোট করুন:

খুলনার ভৈরব নদে ফেরির সঙ্গে ট্রলারের সংঘর্ষে ৩৫-৪০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে নদের জেলখানাঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলখানাঘাট থেকে যাত্রী নিয়ে ট্রলারটি সেনের বাজারের দিকে যাচ্ছিল। মাঝনদে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ফেরির সঙ্গে ট্রলারটির সংঘর্ষ হয়। এতে ট্রলারের যাত্রীরা নদীতে পড়ে যান এবং ট্রলারটি ডুবে যায়। আশপাশের নৌযান ও ফেরিতে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে এগিয়ে এসে সব যাত্রীকে উদ্ধার করেন।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মাসুদ সরদার জানান, নদীতে স্রোত থাকায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা নিশ্চিত করতে নৌপুলিশের টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!