উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৮ বিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৮ বিলিয়ন ডলার
লেখা বড়/ছোট করুন:

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি জানিয়েছেন, বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৩৮৫.৯২ মিলিয়ন বা ৩৬.৩৮ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী এর পরিমাণ ৩১.৪৭ বিলিয়ন ডলার।

এদিকে চলতি সেপ্টেম্বরের প্রথম ৫ দিনে দেশে ৪৩ কোটি ৫৯ লাখ ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে, যা টাকায় প্রায় ৫ হাজার ৩৬১ কোটির বেশি।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!