গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একের পর এক পদত্যাগ করছেন। গত পাঁচ দিনে জেলাটিতে পদত্যাগকারী নেতাকর্মীর সংখ্যা দুই শতাধিক ছাড়িয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) ও শনিবার (৮ আগস্ট) নতুন করে আরও চারজন নেতা দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। শনিবার সকালে মুকসুদপুর উপজেলায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগের রাজনীতি থেকে পদত্যাগ করেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন এবং মুকসুদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এফ এম মামুন।
এছাড়া শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক এনায়েত ফকির। পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে তারা নিজ নিজ দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!