উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু
লেখা বড়/ছোট করুন:

কুমিল্লা রেল স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনি দুই নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে চট্টগ্রামমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা নিহত হন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

নিহতরা হলেন—কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তরপাড়া এলাকার মৃত মিজান মিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) ও তার নাতনি চাঁদনী আক্তার (১৪)। তারা সম্পর্কে দাদি-নাতনি।

নিহতদের স্বজন জোহরা বেগম জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে খবর পান তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। পরে রেলওয়ে স্টেশনে এসে মরদেহ দেখেন। তিনি জানান, জোসনা বেগম চোখে খুব বেশি দেখতে পান না। তারা মুরাদনগর থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। ওই হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ে স্টেশন ফাঁড়ির এএসআই মামুনুর রশিদ জানান, স্টেশনের পাশে শাসনগাছা এলাকায় রেললাইন পারাপারের সময় সুবর্ণ এক্সপ্রেসের কাটা পড়ে তারা। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

লাকসাম জিআরপি থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, রেললাইন পার হওয়ার সময় দাদি আগে এবং নাতনি পেছনে ছিলেন। হঠাৎ ট্রেন চলে আসায় নাতনিকে বাঁচাতে পিছনে এগিয়ে আসেন দাদি। এসময় উভয়ে ট্রেনে কাটা পড়ে নিহত হন।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!