উৎসবের রঙে সাজছে...
রাজনীতি

হলফনামায় তথ্য গোপন করায় এনসিপি এমপি হান্নান মাসউদের পদ বাতিল চেয়ে রিট

হলফনামায় তথ্য গোপন করায় এনসিপি এমপি হান্নান মাসউদের পদ বাতিল চেয়ে রিট
লেখা বড়/ছোট করুন:

হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।

রিটে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!