উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
লেখা বড়/ছোট করুন:

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দুইপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। যানজট নিরসন ও সরকারি জায়গা দখলমুক্ত করতে তিন দিনব্যাপী এই অভিযান চালানো হচ্ছে। সোমবার (২৪ আগস্ট) প্রথম দিনেই মহাসড়কের বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সকালে চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকা থেকে অভিযান শুরু হয় এবং পরে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তা পরিচালিত হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলী জানান, চাঁদপুর-ফরিদগঞ্জ-কুমিল্লা মহাসড়কের খাজুরিয়া থেকে বর্ডার বাজার পর্যন্ত সড়কের দুইপাশে ছয় শতাধিক অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। দখলদারদের আগেই নোটিশ দেওয়া হলেও তা সরিয়ে না নেওয়ায় এই অভিযান শুরু করা হয়েছে। আগামী তিন দিন অভিযান চলবে।

সওজ সূত্রে জানা গেছে, মহাসড়কের বিভিন্ন অংশে দোকানপাট ও টিনের ঘর গড়ে ওঠায় সড়কের প্রশস্ততা কমে গেছে, বিশেষ করে বাবুরহাট এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে। উচ্ছেদ শেষে দখলমুক্ত জায়গায় বৃক্ষরোপণ এবং বাবুরহাট এলাকায় ইন্টারসেকশন নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী।

চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, সড়ক বিভাগের দখলকৃত জায়গা উদ্ধারে জেলা প্রশাসন ও সওজ যৌথভাবে অভিযান পরিচালনা করছে। চিহ্নিত সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদের মাধ্যমে মহাসড়কের সরকারি জায়গা দখলমুক্ত ও যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।




আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!