উৎসবের রঙে সাজছে...
রাজনীতি

চলমান জ্বালানি সংকট ও পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

চলমান জ্বালানি সংকট ও পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী
লেখা বড়/ছোট করুন:

চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন।

এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!