উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

মাদারীপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

মাদারীপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
লেখা বড়/ছোট করুন:

মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামে যৌতুকের দাবিতে সুমি আক্তার নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার স্বামী আলী আকবর হাওলাদারকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার পাঁচখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলী আকবর উত্তর ঝিকরহাটি গ্রামের ইরান হাওলাদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সুমি আক্তারের সঙ্গে আলী আকবরের বিয়ে হয়। আলী আকবর মাদকাসক্ত হওয়ায় বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় সুমি তার ছোট ভাই মো. সজিব মোল্লাকে ফোন করে জানান, যৌতুকের টাকার জন্য আলী আকবরসহ অন্যান্য আসামিরা তাকে মারপিট করেছে। পরদিন ১৪ সেপ্টেম্বর দুপুরে নিহতের মা রুনা বেগম ও বড় বোন নাজমা বেগম আসামির বাড়িতে গিয়ে সুমির নিথর দেহ পড়ে থাকতে দেখে। এ সময় মরদেহের থুতনির নিচে ক্ষত এবং গলার ডান পাশে কালো দাগ দেখতে পান স্বজনরা।

এ ঘটনায় নিহতের ভাই মো. সজিব মোল্লা বাদী হয়ে ১৫ সেপ্টেম্বর মাদারীপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে এসআরবি ৮-এর মাদারীপুর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, মামলা হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ১৬ সেপ্টেম্বর রাতে পাঁচখোলা এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ১ নম্বর আসামি আলী আকবরকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!